বাঁকুড়ার বিষ্ণুপুরের ভাজপা প্রার্থীকে চার্জশিট দলেরই একাংশের - The News Lion

বাঁকুড়ার বিষ্ণুপুরের ভাজপা প্রার্থীকে চার্জশিট দলেরই একাংশের

 


দি নিউজ লায়নঃ      বাঁকুড়ার বিষ্ণুপুরের ভাজপা প্রার্থী তন্ময় ঘোষের বিরুদ্ধে পোস্টার ক্যাম্পেইনিং শুরু করলো দলের একাংশ। বিষ্ণুপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তন্ময়ের বিরুদ্ধে রীতিমতো চার্জশিট দিয়ে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে দাবি করা হয়েছে, তন্ময় ঘোষ রেশন দুর্নীতির সঙ্গে জড়িত। পুরসভার একাধিক দপ্তরের দুর্নীতিতে তার হাত রয়েছে। 


এমনকি স্কুলের সামনে মাদক কারবারের সঙ্গেও যোগ রয়েছে তার। যে ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ রয়েছে তাকে ভোট না দেওয়ার আবেদন জানানো হয়েছে পোস্টারে যদিও কারা এই পোস্টার লাগিয়েছে তার কোনো উল্লেখ নেই। সূত্রের খবর, তন্ময় ঘোষের বিরুদ্ধে বিষ্ণুপুরের নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ তাই বিধানসভা ভোটে এই কেন্দ্রে তাকে প্রার্থী করা নিয়ে প্রবল আপত্তি রয়েছে ভাজপার একাংশের।


 আদি ভাজপা নেতাকর্মীদের অভিযোগ, তন্ময় ঘোষের মত দুর্নীতিগ্রস্ত লোককে যদি প্রার্থী করা হয় তবে সাধারণ মানুষই তাকে ভোট দেবেন না ফলে এই কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত। তাই দলীয় নেতৃত্বের নজর কাড়তে এই ধরনের পোস্টার যদিও যাকে ঘিরে এই পোস্টটার তিনি অবশ্য গোটা ঘটনার দায় চাপিয়েছেন তৃণমূলের ঘাড়ে। তার অভিযোগ,  ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে তৃণমূল। তৃণমূলের পাল্টা দাবি, এইসবই ভাজপার ঘরোয়া কোন্দল। আদি নব‍্যের লড়াই। এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। বিষ্ণুপুর আসনে এমনি তৃণমূল বিপুল ভোটে জিতবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.